নগ্ন কীটের ছায়ায় বসে ভাবছ, আমায় খেল দেখাবে আমার গলায় পড়াবে ফাঁস উচিত কিছু আমায় শেখাবে কী যে ভাল লাগছে আমার পতঙ্গেরও লম্ফ দেখে সুখ সাগরে ভাসছে তারা মুখে রঙিন আবির মেখে ধ্বংসের মাঝে খুঁজে তারা উল্লাসেরই স্বপ্ন-সাধ তারাই আবার মায়া-কান্নায় মুখ করে যে মলিন, বিষাদ আমরা আছি সৃষ্টি-সুখের আবিষ্কারের জয়-ধ্বনি লড়ার চেয়ে গড়তে চাই প্রেমরাজেরই আগমনী করছি বলে দয়া তোমায় তাই কি তুমি তুলবে হাত প্রকৃতিই করবে বিচার একদিন মাথায় বজ্রপাত!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।